জেলা ও দায়রা জজ
জনাব কাজী আবদুল হান্নান
সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম।
জনাব কাজী আবদুল হান্নান-এর সংক্ষিপ্ত পরিচিতি
জনাব কাজী আবদুল হান্নান ১৯৭১ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৮৭ সালে এস.এস.সি. এবং ১৯৮৯ সালে এইচ.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএল.বি. (অনার্স) এবং এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৮ সালে ১৮তম বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হবিগঞ্জ জেলায় সহকারী জজ হিসেবে বিচার বিভাগে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং মহাপরিদর্শক (নিবন্ধন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি হবিগঞ্জ, চট্টগ্রাম, পাবনা, মৌলভীবাজার, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মুন্সিগঞ্জ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি সিলেটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জে জেলা ও দায়রা জজ এবং নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ-এর মহাপরিদর্শক (নিবন্ধন) হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে, ২০২৬ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তাঁর দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার বিচারাঙ্গনে বিশেষভাবে সমাদৃত।