চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোঃ সোহাগ তালুকদার
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম
জনাব মোঃ সোহাগ তালুকদার বিগত ০৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ চট্টগ্রাম জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সম্মানের সহিত এল.এল.বি (অনার্স) এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। বিগত ২২/০৫/২০০৮ ইং তারিখ দিনাজপুর জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি রাজশাহী এবং পাবনা জেলায় সিনিয়র সহকারী জজ এবং নওগাঁ জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে জয়পুরহাট এবং ঝিনাইদহ তে কর্মরত ছিলেন। অতি সম্প্রতি তিনি নাটোর জেলায় অতিঃ জেলা ও দায়রা জজ হিসেবে তাঁর চাকুরী জীবন অতিবাহিত করে বর্তমানে চট্টগ্রাম জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।